ভারত-পাকিস্তান ম্যাচ হলে ভদ্রলোককে অবশ্যই দেখা যায়। নাম বসির, থাকেন শিকাগোয়। ভারত বনাম পাকিস্তান হলে অবশ্যই তিনি থাকেন পাক সমর্থক। তাহলে তিনি মুম্বাইয়ে কেন?

পাকিস্তান তো কবে দেশে ফিরে গিয়েছে। অথচ তিনি, বসির চাচাকে বুধবার গভীর রাতে দেখা গেল দিব্য ঘুরছেন মুম্বাইয়ে ভারতীয় টিম হোটেলে! কেন? “আরে আমি শুধু পাকিস্তানকে সাপোর্ট করি কে বলল? ধোনিও আমার অসম্ভব পছন্দের ক্রিকেটার। সেমিফাইনালে আমি ভারতকেই সাপোর্ট করব।”

গল্পটা কিছুই না, টিকিটের। কুয়েতের দুই বিত্তবান নাকি সেমিফাইনাল ম্যাচের দুইটি টিকিট চেয়েছিলেন মুম্বাই ক্রিকেট সংস্থার এক কর্তার কাছে। তা দিভেচা প্যাভিলিয়নের গোটা দুই কয়েক টিকিট রেখেও দেন ওই কর্তা।

শোনা গেল, টিকিট দিভেচা প্যাভিলিয়নের শুনে প্রথমে নাকি সিঁটকোচ্ছিলেন দুই কুয়েতি। কিন্তু পরে আর কিছু না পাওয়ায় ওই দুইটিই তারা নেন। এক-একটা মাত্র তিরিশ হাজার টাকার বিনিময়ে!-সংবাদমাধ্যম।

ওএফ