ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি পদের জন্য সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান জহির আব্বাসকে মনোনায়ন দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

একদিন আগে পিসিবি’র সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি আইসিসি’র সভাপতি পদের দৌড় থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলে, মনোনায়ন পান আব্বাস।

সম্প্রতি আইসিসি ঘোষনা দেয়, সাবেক খেলোয়াড়রাই আইসিসি’র সভাপতি পদের জন্য আবেদন করতে পারবেন। সেই পরিপ্রেক্ষিতে নিজের নাম প্রত্যাহার করে নেন শেঠি। ফলে মনোনায়ন পেয়ে যান আব্বাস।

তবে এখানেও আব্বাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন দু’জন। সাবেক দুই অধিনায়ক মাজিদ খান ও আসিফ ইকবাল। দু’জনকে পিছনে ফেলে বেশ সহজেই পিসিবি’র কাছ থেকে মনোনায়ন পেলেন আব্বাস।

৬৭ বছর বয়সী আব্বাসকে এশিয়ার ব্র্যাডম্যান বলা হয়। পাকিস্তানের হয়ে ৭৮টি টেস্ট ও ৬২টি ওয়ানডে খেলেছেন তিনি। টেস্টে ৫০৬২ ও ওয়ানডেতে ২৫৭২ রান করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

জেডআই