কঠিন এক পরীক্ষার মুখেই বাংলাদেশ। খুলনা টেস্টেনিজেদের প্রথম ইনিংসে ৬২৮ রানের বিশাল স্কোর গড়েছে পাকিস্তান। সেখানেপ্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৩৩২ রান। সব মিলিযে ২৯৬ রানে পিছিয়ে থেকেদ্বিতীয় ইনিংসের ব্যাট করছে টাইগাররা।

তবে প্রথম ইনিংসে ২৯৬ রানে পিছিয়ে থাকায় যারা বাংলাদেশের পরাজয়েরসম্ভাবনা দেখা শুরু করেছেন তাদেরকে ভুল প্রমাণ করলেন তামিমম ও ও ইমরুলকায়েস। এই দুই উদ্বোধনী ব্যাটসম্যানের দুর্দান্ত দৃঢ়তায় ম্যাচ বাঁচানোরস্বপ্ন দেখছে টাইগাররা।

তামিম ও ইমরুলের জুটিতে বাংলাদেশের ইনিংস ২০০ পেরিয়ে গেছে। তামিম ইকবালতার ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পূর্ণ করেছেন। সেঞ্চুরির পথে রয়েছেনইমরুলও।

এই দুজনের দৃঢ়তায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা ২২২ উইকেটে রান। তামিম ১২৯ ও ইমরুল অপরাজিত রয়েছেন ৯১ রানে।

জেআই