বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপা জয়ের লড়াইয়ে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। রোববার বিকাল ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয়েছে ফাইনাল ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও চ্যানেল নাইন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত খেলার ৫ মিনিট অতিক্রান্ত হলেও কোনো দল এখনও গোল করতে পারেনি।

দীর্ঘ ১৫ বছর পর শুরু হওয়া গোল্ড কাপে প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। শেষ ম্যাচেও সেই মালয়েশিয়া। এবার তাদের বিপক্ষে প্রতিশোধ নেয়ার সুযোগ। সেই সঙ্গে সুযোগ ঘরের মাঠে শিরোপা নিশ্চিত করার।

প্রথম ম্যাচে জিতলে খেলোয়াড়দের ৩০ লাখ টাকা পুরস্কার দেয়ার কথা ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন। সেই ম্যাচে জিততে পারেনি তারা। এবার জিততে পারলে এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

জেডআই