উরুগুইয়ান ফুটবল তারকা লুইস সুয়ারেজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো তার স্পন্সর প্রতিষ্ঠান ওয়েবসাইট ৮৮৮পোকার। গ্যাম্বলিং এ ওয়েবসাইটটি দীর্ঘ দিন যাবত সুয়ারেজের স্পন্সর করে আসছিল। কিন্তু বিশ্বকাপের ম্যাচে ইতালির গিওর্গিও চিয়েলিনিকে কামর দেয়ার পর কোম্পানিটি শুক্রবার সুয়ারেজের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল।

গত মঙ্গলবার ডি গ্রুপে উরুগুয়ে-ইতালির মধ্যকার ম্যাচে চিয়েলিনিকে কামড় দেয়ার অপরাধে বিশ্ব ফুটবলের নির্বাহী সংস্থা ফিফা সুয়ারেজকে নয় ম্যাচের জন্য এবং সর্ব প্রকার ফুটবল কর্মকাণ্ড থেকে চার মাসের জন্য নিষিদ্ধ করে। ফিফা কর্তৃক এমন শাস্তি দেয়ার একদিন পরই সুয়ারেজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল প্রতিষ্ঠানটি।

জিব্রাল্টার কেন্দ্রিক ৮৮৮ কোম্পানিটি বুধবারই তাদের দূত সুয়ারেজের সঙ্গে সম্পর্কের বিষয়টি ‘পুনর্বিবেচনার’কথা জানিয়েছিল এবং সতর্ক করে বলেছিল ‘অখেলোয়াড় সুলভ কোন আচরণ আমরা সহ্য করবো না।’ সূত্র: বিএসএস

ঢাকা, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ