বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথের নেতৃত্বে সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা।

আগামী ৯ অক্টোবর শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ। আর ১৭ অক্টোবর শুরু হবে দ্বিতীয় ও শেষ ম্যাচ।

অস্ট্রেলিয়ার দলে বিস্ময়করভাবে জায়গা পেয়েছেন ফাস্ট বোলার আন্ড্রু ফেকেট। তার সঙ্গে ওপেনার ক্যামেরন ব্যানক্রোফটও অভিষেকের অপেক্ষায় রয়েছেন।

অস্ট্রেলিয়া টেস্ট দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যাডাম ভোগেস (সহ-অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রোফট, জো বার্নাস, প্যাত্রিক কামিন্স, অ্যান্ড্রু ফেকেট, উসমান খাজা, নাথান লিয়ন, মিশেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার নেভিল, স্টিফেন ও কি'ফি, পিটার সিডল ও মিশেল স্টার্ক।

জেডআই