আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে টস হেরে ব্যাটিং পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।

সোমবার কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

আগের ম্যাচের একাদশ নিয়েই বেঙ্গালুরুর বিপক্ষে খেলছে কলকাতা। বেঙ্গালুরু দলে একটি পরিবর্তন এসেছে। বরুণ অ্যারনের জায়গায় একাদশে ঢুকেছেন ইকবাল আবদুল্লাহ।

প্লে-অফের আশা স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে বেঙ্গালুরুকে। আর কলকাতা জিতলে নিশ্চিত হয়ে যাবে তাদের প্লে-অফের টিকিট।

বর্তমানে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কলকাতা। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ছয়ে আছে বেঙ্গালুরু।

ওএফ