পর্তুগালের তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো সোমবারের ম্যাচে জার্মানির বিপক্ষে মাঠে নামবেন। ইনজুরির কারণে প্রথম ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সিআর-৭ নিজেকে ফিট ঘোষণা করেছেন।
সালভেদরে সংবাদমাধ্যমকেএই পর্তুগিজ ফুটবলার জানান, তার বাহাঁটুর ইনজুরি থেকে তিনিএখন মুক্ত। ফলে সোমবার রাত১০টায় রিয়ালমাদ্রিদ ফরোয়ার্ডের ফুটবল শৈলী দেখা থেকে বঞ্চিত হতে হচ্ছেনা তার অগণিতভক্ত-দর্শকদের।
ঢাকা, ১৬ জুন (টাইমনিউজবিডি.কম)// টিআই





