অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম ম্যাচেই জয়ে পেয়েছিল রায়ান গিগসের ম্যানচেস্টার ইউনাইটেড। জয়ের ধারা অব্যাহত রাখতে সান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে তার শিষ্যরা। কিন্তু ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে তারা।
শনিবার নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে খেলার ৩০ মিনিটে প্রথম গোল হজম করে ম্যানচেস্টার ইউনাইটেড। এই গোলটি করেন সেবাস্তিয়ান লারসন। বিরতির আগে গোলটি আর তারা শোধ করতে পারনি।
গিগসের অধীনে প্রথম ম্যাচে নরউইচ সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ম্যানইউ। সেই ম্যাচের একাদশ থেকে চার জনকে পরিবর্তন করে আজকের একাদশ সাজান গিগস। শুরুর একাদশে ছিলেন না রবিন ভন পার্সি।
স্যান্ডারল্যান্ড যে শক্ত দল তার প্রমাণ আগেই দিয়েছে। তাদের কাছে প্রথমবারের মতো হারের লজ্জা পায় মরিনহোর চেলসি।
প্রিমিয়ার লিগে গত ২৩ ম্যাচে ইউনাইটেডকে হারাতে পারেনি স্যান্ডারল্যান্ড। যদিও সর্বশেষ মুখোমুখিতে লড়াইয়ে লিগ কাপের সেমিফাইনালে জয় পেয়েছে দলটি। এবার গিগসের অধীনের ইউনাইটেডকে ফের হারিয়ে প্রিমিয়ার লিগের জয় খরা ঘুঁচাতে চায় তারা।
ঢাকা, ৩মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
পিছিয়ে থেকে বিরতিতে গিগসের ইউনাইটেড
অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম ম্যাচেই জয়ে পেয়েছিল রায়ান গিগসের ম্যানচেস্টার ইউনাইটেড। জয়ের ধারা অব্যাহত রাখতে সান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে তার শিষ্যরা।





