ভারতের বিপক্ষে জয়ের জন্য খেলতে নেমে শুরুতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। ব্যক্তিগত ৪ রানে আউট হয়েছেন ওপেনার তামিম ইকবাল। ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫২ রান।

ব্যাট করছেন মাশরাফি (০) ও নাসির হোসেন (৪) রানে।

এর আগে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করতে নেমে অভিষিক্ত বোলার তাসকিন আহমেদ ও অভিজ্ঞ পেসার মাশারাফির বোলিং যাতাকলে পিষ্ট হয়েছে ভারত। তাসকিন একাই নিয়েছেন ৫ উইকেট। এ জন্য মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি ভারতীয় ব্যাটাসম্যানরা। গুটিয়ে যাওয়ার আগে ১০৫ রান করতে পেরেছে তারা।

বৃষ্টির কারণে আড়াই ঘন্টা পর খেলা শুরু হয়েছে। ৯ ওভার কর্তন করে দ্বিতীয় ওয়ানডেটি ৪১ ওভারে নির্ধারণ করা হয়েছে। বৃষ্টির পর প্রথম ব্রেকথ্রু এনে দিয়েছেন অভিষিক্ত তাসকিন আহমেদ। তিনি ওয়ানডে ক্যারিয়ারের প্রথম উইকেট পেয়েছেন ভারতীয় ওপেনার রবিন উথাপ্পাকে সাজঘরে ফিরিয়ে। ঠিক তার পরের ওভারেরই নিয়েছেন আরেকটি উইকেট। এবার শিকার আম্বাতি রাইডু। তাসকিনের তৃতীয় শিকার চেতাশ্বর পূজারা।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন ৫টি, মাশরাফি ২টি ও আল-আমিন হোসেন ১টি উইকেট পেয়েছেন।মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। দলে সুযোগ পাওয়া ২ জনেরই মঙ্গলবার অভিষেক হয়েছে। আব্দুর রাজ্জাকের পরিবর্তে খেলছেন তাসকিন আহমেদ। এ ছাড়া মুমিনুল হকের পরিবর্তে সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিঠুন।

অন্যদিকে ভারতীয় দলে একটি পরিবর্তন; গত ম্যাচে অভিষেক হওয়া পারভেজ রসূলের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন স্টুয়ার্ট বিনি।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, নাসির হোসেন, মাহমুদ উল্লাহ রিয়াদ, মো. মিঠুন, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, আল-আমিন হোসেন ও সাকিব আল হাসান।

ভারতীয় দল : সুরেশ রায়না (অধিনায়ক), রবিন উথাপ্পা, অজিঙ্কা রাহানে , ঋদ্ধিমান সাহা, চেত্তেশ্বর পূজারা, আম্বাতি রাইডু, আকসার প্যাটেল, মোহিত শর্মা, অমিত মিশ্র, স্টুয়ার্ট বিনি ও উমেশ যাদব।

ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই