তবে মার্টিনেজের এ সফর নিয়ে ভক্ত-সমর্থকদের মাঝে হতাশা কাজ করছে। বিশ্ব চ্যাম্পিয়ন গোলরক্ষকের এমন সফরেও নিরব ঢাকা। নেই সফরসূচি নিয়ে কোনো প্রচার-প্রচারণা। অনেকেই মার্টিনেজের সঙ্গে সাক্ষাৎ এবং ছবি তুলতে চান। কিন্তু কীভাবে, কোথায় কী হবে— জানা নেই কারোরই।

মার্টিনেজকে কলকাতা ও ঢাকা আনছেন কলকাতার স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত। তিনি বলেন, ‘আমস্টারডাম থেকে আগামীকাল (সোমবার) ভোর সাড়ে ৫টায় ঢাকায় পৌঁছাবেন মার্টিনেজ।

এরপর হোটেলে কিছুটা সময় বিশ্রাম নেবেন। দুপুরের দিকে পৌনে এক ঘণ্টার জন্য কোম্পানির অফিস (যে প্রতিষ্ঠান তাকে ঢাকায় আনছেন) পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। এরপরই বাংলাদেশ ত্যাগ করবেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এ গোলরক্ষক।’

মার্টিনেজকে ঢাকায় আনছে একটি কোম্পানি। এ সফর নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ক্রীড়া মন্ত্রণালয়সহ ক্রীড়াঙ্গনের কোনো সম্পৃক্ততা নেই। তাই মার্টিনেজের সফরসূচি নিয়ে পরিষ্কার ধারণা মিলছে না।

তবে, মার্টিনেজ আসার কয়েক ঘণ্টা আগে ঢাকা আসছেন শতদ্রু দত্ত। তিনি রোববার রাত ৯টায় পৌঁছানোর পর বিষয়গুলো আরও চূড়ান্ত হবে বলে আশা করা যাচ্ছে।

এন