২০২৪ সালের অলিম্পিক হবে ফ্রান্সের প্যারিসে। ২০২৮ সালের আসর বসবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসে। ২০২০ সালে অলিম্পিকের আগামী আসর বসবে জাপানের টোকিওতে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বুধবার আনুষ্ঠানিকভাবে দুই শহরের নাম ঘোষণা করে।
এর আগে ১৯৩২ ও ১৯৮৪ সালে অলিম্পিক আয়োজন করেছিল লস অ্যাঞ্জেলেস। আর প্যারিস ঠিক ১০০ বছর পরে তৃতীয়বারের মতো অলিম্পিক আয়োজন করে যাচ্ছে। ফ্রান্সের রাজধানীতে শেষবার গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছিল ১৯২৪ সালে।
আয়োজক হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে লস এঞ্জেলেস শহর কর্তৃপক্ষ ১ দশমিক ৮ বিলিয়ন ডলার দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে।
এমএ





