ব্রাজিল অধিনায়ক বার্সেলোনার তারকা নেইমার ক্রিসমাসের ছুটি কাটাচ্ছেন নিজ শহর সাওপাওলোতে। সেখানে ছুটির মাঝেও বন্ধুদের নিয়ে খেলেছেন একটি প্রীতি ম্যাচ।

আর সে ম্যাচে নেইমার অসাধারণ এক পায়ের ম্যাজিকে করেছেন লিড নেওয়া গোল।বৃষ্টিস্নাত ম্যাচে সাওপাওলোর জুনদাইয়ে বিশ্বকে ফুটবলের জাদু দিয়ে মাতিয়ে রাখা ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের এ গোলটিকে বলা হচ্ছে ‘রেইনবো ফ্লিক গোল’। ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোলটি করেন নেইমার।

প্রথম প্রচেষ্টায় নেইমারের দলের এক খেলোয়াড়ের শটটি গোলবারে লেগে ফিরে আসে। এরপর বল পান নেইমার। আর তারপরই দেখান তা পায়ের ম্যাজিক।

চ্যারিটি ম্যাচে অধিনায়ক হিসেবে থাকা নেইমারের সাথে আরো খেলতে নেমেছিলেন সাবেক ব্রাজিল অধিনায়ক কাকা। এছাড়া ছিলেন কাফু, লুকাস মোউরার মতো ফুটবলাররা।

ইআর

নেইমারের ‘রেইনবো ফ্লিক গোল’