ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিং পেয়েছে।
বুধবার আয়ারল্যান্ডের ডাবলিনে টসে জয়লাভ করেন কিউই অধিনায়ক টম লাথাম। তিনি প্রথমে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান।
এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
নিষেধাজ্ঞার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাশরাফি ছিলেন না। তবে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ





