ঢাকা টেস্টে শ্রীলংকার ব্যাটসম্যানদেরকে কাছে পরাস্ত হয়েছিল বাংলাদেশের বোলাররা। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে শুরু করেছে চট্টগ্রাম টেস্ট। শুরুতে ব্যাট করতে নামা লংকান দুই ব্যাটসম্যানকে বিদায় করে দিয়ে সমর্থকদেরকে আশার আলো দেখাচ্ছে স্বাগতিকরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত লাঞ্চ বিরতির আগে দুই উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করেছে টসজয়ী শ্রীলংকা।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন লংকান অধিনায়ক ম্যাথুস। দলীয় ৩৯ রানে সোহাগ গাজীর বলে কৌশল সিলভা এলবিডব্লিউর ফাদেঁ পড়লে সফরকারীদের উদ্বোধনী জুটির পতন হয়। রানের খাতায় আর ১০ রান যোগ হতে পেসার আল আমিন হোসাইনের শিকারে পরিণত হন ওপেনার দিমুথ করুনারত্নে (৩১)। এরপর সাঙ্গাকারা (১৫) ও জয়াবর্ধনে (১০) লাঞ্চ বিরতির আগে দলীয় সংগ্রহ নিয়ে যায় ৭২ রানে।
ঢাকা,৪ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই
খেলা
লাঞ্চের আগে দুই উইকেট পেল বাংলাদেশ