২০২০ সালে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিতব্য অলিম্পিকে অন্তর্ভুক্ত হতে পারে টি-২০ ক্রিকেট।

২০২০ টোকিও অলিম্পিকে বেশ কিছু নতুন ইভেন্ট অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। সর্ব বৃহৎ এ আসরে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ৩৩টি আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনের প্রায় সকল সংস্থাকেই আবেদন করার আহ্বান জানানো হয়েছে। তাই বাস্তবিকভাবেই আগামী পাঁচ বছর পর টোকিও অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

যদিও জাপানে বেসবল ও সফটবল জনপ্রিয় খেলা হিসেবে বিবেচিত। এছাড়া স্কোয়াশ, কারাটে এবং সার্ফিংসহ ক্রিকেটও টোকিও গেমসে অন্তর্ভুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

টোকিও গেমস আয়োজক কমিটি জানিয়েছে, আগামী ২২ জুন বিভিন্ন ইভেন্টের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে।

চূড়ান্ত তালিকা আগস্টে উপস্থাপন করা হবে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ আয়োজক কমিটি তাদের সুপারিশ ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কাছে প্রেরণ করবে। অবশ্য রিও অলিম্পিক গেমসের আগে ২০১৬ সালের আগস্টের আগে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হবে না।

জেডআই