কোপা আমেরিকায় দুর্বার আর্জেন্টিনার কাছে অসহায় হয়ে পড়েছে বলিভিয়া। খেলার শুরুতেই কিছু বুঝে উঠার আগেই বলিবিয়ার জালে আর্জেন্টিনার ৩ গোল।

খেলার ৩২ মিনিটেই আর্জেন্টিনা ৩-০ গোলে এগিয়ে গেলে অসহায় হয়ে পড়ে বিলবিয়া। দুই মিনিটের ব্যবধানে তারা প্রথম দুটি গোল করেছে।

১৩ মিনিটে এরিক ল্যামেলা গোল করে দলকে এগিয়ে দেন। ২৫ গজ দূর থেকে নেয়া তার ফ্রি-কিকটি বলিভিয়ার দেয়াল গুঁড়িয়ে দেয়। দ্বিতীয় গোলটি করেন এজেকুইল ইভান ল্যাভেজ্জি। এরপর ৩২ মিনিটে তৃতীয় গোলটি করেন ভি কয়েস্তা। এটা তার প্রথম আন্তর্জাতিক গোল।

1143640

বিরতির পর আর্জেন্টিনা দলে যোগ দেয় বিশ্বসেরা তারকা মেসি। স্টেডিয়াম জুড়ে মেসি মেসি কলরব।

এদিকে মেসির আক্রমন ঠেকাতে বলিবিয়া ডিফেন্সকে গড়ে তোলে চীনের প্রাচির। বলিবিয়ার রক্ষনাত্বক ডিফেন্সের কল্যানে ৩-০ গোলেই সন্তুষ্ট থাকতে হয় মেসি বাহিনিকে।
এসএম