ইংলিশ প্রিমিয়ার লিগে একদিন আগে বড় জয়ে ম্যানচেস্টার সিটির কাছে থেকে শীর্ষস্থান কেড়ে নিয়েছে আর্সেনাল। তাদের চেয়ে একম্যাচ কম খেলায় ফের এক নম্বর জায়গাটি দখল করার সুযোগ ছিল ম্যানসিটি বস ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যদের। কিন্তু সোমবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে প্রতিপক্ষ চেলসির কাছে ১-০ গোলে হেরে যাওয়া সেই সুযোগ হাতছাড়া করলো তারা।
এই ম্যাচে মাঠে নামার আগে ঘরের মাঠে গত ২০ ম্যাচে ১৯টিতে জয় পেয়েছিল ম্যানচেস্টার সিটি। সেই অপরাজিত থাকার রেকর্ডটা আরো দীর্ঘায়িত করার লক্ষ্য নিয়ে এদিন খেলা শুরু করেছিল তারা। কিন্তু সফরকারী ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচের গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে।
এদিকে এই জয়ের ফলে ২৪ ম্যাচে ম্যানসিটির সমান ৫৩ পয়েন্ট অর্জন করেছে চেলসি। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়স্থানে থাকা সিটির পরের স্থানেই আছে কোচ হোসে মরিনহোর শিষ্যরা। তবে সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল।
খেলার শুরু থেকেই বল দখলের দিক থেকে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। ৬৫ ভাগ বল নিজেদের দখলের রাখার পাশাপাশি বেশ কয়েকটি আক্রমণও চালায় তারা। কিন্তু গোলের দেখা মেলেনি স্বাগতিকদের।
বিপরীতে ৩৫ ভাগ বল দখলে রেখেও খেলার ৩২ মিনিটেই লিড নেয় চেলসি। রামিরিসের পাস করা বল ম্যানসিটির গোলপোস্টের বাহির থেকে কিক করে জালে জড়িয়ে দেন ব্রানিস্লাভ ইভানোভিচ। এই গোলের আগে আরো একটি গোল করেছিল সফরকারীরা। ১৪ মিনেটে ইডেন হ্যাজার্ডের ক্রস থেকে বল নিয়ে পাওয়া গোল করেন স্যামুয়েল ইতো। অফসাইডে দায়ে সেই গোলটি বাতিল হয়ে যায়।
শেষ পর্যন্ত চেলসির গোলটি শোধ করতে পারেনি ম্যানচেস্টার সিটি। ফলে ২০১০ সালের নভেম্বরের থেকে দীর্ঘ ৬১ ম্যাচের পর গোলবঞ্চিত হয়ে ইতিহাদ স্টেডিয়াম ছাড়ে তারা।
ঢাকা,৪ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই
খেলা
চেলসির কাছে ম্যানসিটির হার
ইংলিশ প্রিমিয়ার লিগে একদিন আগে বড় জয়ে ম্যানচেস্টার সিটির কাছে থেকে শীর্ষস্থান কেড়ে নিয়েছে আর্সেনাল। তাদের চেয়ে একম্যাচ কম খেলায় ফের এক নম্বর জায়গাটি দখল করার সুযোগ ছিল ম্যানসিটি বস ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যদের।





