চ্যাম্পিয়ন্স লিগে শততম ম্যাচ খেলেছেন বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসি। কিন্তু ম্যাচটিতে গোল উদযাপন করতে পারেননি তিনি। তবে আশা দেখিয়ে বলেছেন যে আগামী দিনগুলোতে আরো 'অনেক জাদু' আসছে।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে রোমার বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। ম্যাচটিতে ১-১ গোলে ড্র করে তারা। কাতালান ক্লাবটির হয়ে একমাত্র গোল করেন সুয়ারেজ।
এই ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচয়ে কম বয়সে শততম ম্যাচ খেলার রেকর্ড গড়েন ২৮ বছর বয়সী। কিন্তু তিনি গোল করতে না পারায় তার সমর্থকদেরকে হতাশ হতে হয়।
ম্যাচটির পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আর্জেন্টাইন এই তারকা লিখেছেন, "বিশ্বের সবচেয়ে সেরা ক্লাব প্রতিযোগিতায় ১০০টি ম্যাচ খেলতে পেরে আমি সত্যিই আনন্দিত। ইউরোপিয়ান প্রতিযোগিতায় অনেক স্মরণীয় রাত আছে এবং আরো অনেক জাদুর রাত আসছে।"
জেডআই





