বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হটিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।
বুধবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে স্যান্টিয়াগো বার্নব্যুতে স্বাগতিক রিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। প্রথম লেগে নিজেদের মাঠে ২-১ গোলে জয়ের সুবাদে দুই লেগ মিলে ৩-২ গোলে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছে সিরি আ চ্যাম্পিয়নরা।
আগামী ৬ জুন বার্লিনে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি হবে জুভেন্টাস।
বুধবার খেলার প্রথমার্ধে ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টির গোলে লিড নেয় রিয়াল মাদ্রিদ।
গত জুলাইতে মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান চ্যাম্পিয়ন দলটিতে যোগ দেয়া আলভারো মোরাতার ৫৭ মিনিটের গোল সব হিসাব নিকেষ পাল্টে দেয়। তার গোলে বর্তমান চ্যাম্পিয়নদের হটিয়ে ১২ বছর পরে প্রথম ইউরোপিয়ান সর্বোচ্চ আসরে ফাইনাল নিশ্চিত করল জুভরা।
জেডআই





