ম্যানচেস্টার ইউনাটেডের কোচ ডেভিড ময়েসকে বরখাস্ত করা হয়েছে। ফলে ইউনাইটেডে যাওয়ার স্বপ্ন দেখছে অনেকেই বস। কিন্তু ম্যানইউর দায়িত্ব না নেয়ার কথা জানালেন বরুসিয়া ডর্টুমুন্ডের কোচ জার্গেন ক্লুপ।
রেড ডেভিলদের অনেক সমর্থকের কাছে নিজেকে জনপ্রিয় বলে মনে করছেন ক্লুপ। কিন্তু বর্তমান ক্লাব বরুসিয়ার প্রতি নিজের দায়বদ্ধতার কথা বিবেচনা করে তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করবেন না বলে জানিয়েছেন তিনি।
প্রিমিয়ার লিগের বর্তমান ক্লাবটির সঙ্গে ছয় বছরের জন্য চুক্তিবদ্ধ হন ডেভিড ময়েস। কিন্তু দলের ব্যর্থতার দায়ে মাত্র ১০ মাসের মাথায় বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার ৫০ বছর বয়সী এই স্কটিশকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ।
ময়েসের স্থলাভিষিক্ত হতে ক্লুপকেই সবচেয়ে বেশি জনপ্রিয় বলে মনে হচ্ছে। কিন্তু জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করেছেন তিনি।
'দ্য গার্ডিয়ান'কে দেয়া এক সাক্ষাৎকারে এই জার্মান বলেছেন, 'ম্যানচেস্টার ইউনাইটেড একটি বড় ক্লাব। তাদের সমর্থকদের কাছে আমি খুবই জনপ্রিয় বলে মনে করি। কিন্তু বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে আমি চুক্তিবদ্ধ। আর এই সম্পর্ক ভেঙ্গে দেয়ার মতো লোক আমি নই।'
খেলা
আমি ইউনাইটেডের কোচ হতে চাই না: ক্লুপ
ম্যানচেস্টার ইউনাটেডের কোচ ডেভিড ময়েসকে বরখাস্ত করা হয়েছে। ফলে ইউনাইটেডে যাওয়ার স্বপ্ন দেখছে অনেকেই বস। কিন্তু ম্যানইউর দায়িত্ব না নেয়ার কথা জানালেন বরুসিয়া ডর্টুমুন্ডের কোচ





