এশিয়া কাপের ফাইনালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রোববার সন্ধ্যায় স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। তুমুল উত্তেজনা পূর্ণ এই ম্যাচটি ঘিরে গোটা দেশে ছড়িয়েছে উন্মাদনা। তা থেকে বাদ যায়নি কূটনীতিক পাড়াও।

এশিয়া কাপের ফাইনালে পৌঁছানোয় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেইক।

এক টুইট বার্তায় ফাইনাল ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনাও করেছেন তিনি।

এর আগে বুধবার পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে বাংলাদেশ। এবারের এশিয়া কাপ প্রথমবারের মত টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হচ্ছে।

এমবি