ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২য় কোয়ালিফায়ারে গুজরাট লায়ন্সের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। শুক্রবার দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
তবে ফাইনালে ওঠার লড়াইয়ে গুজরাট লায়ন্সের বিপক্ষে খেলা হচ্ছে না সানরাইজার্স হায়দ্রাবাদের বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের।
হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন তিনি। তার জায়গায় দলটি মাঠে নামাচ্ছে পুরো টুর্নামেন্টে রিজার্ভ বেঞ্চে থাকা কিউই পেসার ট্রেন্ট বোল্টকে।
এআই





