বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েসের জোড়া হাফ সেঞ্চুরীতে বড় সংগ্রহের দিকে বাংলাদেশ। তামিম-ইমরুলে বড় পার্টানারশিপে দারুন শুরু হয়েছে জিম্বাবুয়ের সাথে তিন ম্যাচ সিরিজের ৩য় ম্যাচে বাংলাদেশের।
বুধবার দুপুর ১টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মুরতজা।
প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৮ ওভার শেষে ১৪০ রান। ইমরুল কায়েস ৯২ বলে ৭২ রান এবং তামিম ইকবাল ৭৭ বলে ৬২ রান করেছেন।
১ ম্যাচ হাতে রেখেই সিরিজ হয়ের পর বাংলাদেশ দল এখন বাংলাওয়াশ করার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে। আর অন্যদিকে জিম্বাবুয়ে শিবিরে ভিন্নচিত্র। জিম্বাবুয়ের সামনে বাংলাওয়াশ ঠেকানোর চাপ নিয়ে মাঠে নামা।
ঘরের মাঠে আইসিসির সহযোগী দেশ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের স্বাদ নিয়ে বাংলাদেশে এসেছে দলটি। এখানেও প্রথম ম্যাচে হার।
সাকিবের অনুপস্থিতে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। তবে দলে ডাক পেলেও সৌম্য সরকারের ইনজুরিতে স্কোয়াডে আসা ইমরুল কায়েস দ্বিতীয় ম্যাচে বিশেষ ভূমিকা রাখার কারণে আজও তামিম ইকবালের সহযোগী হয়ে ভালোই করছে।
এআই





