মাশরাফি বিন মুর্তজাকে টি-২০ ক্রিকেটে ফিরিয়ে আনার দাবিতে নড়াইলে মানববন্ধন হয়েছে। মাশরাফি ফাউন্ডেশন’র আয়োজনে শনিবার (৮ এপ্রিল) সকালে নড়াইলের লোহাগড়া উপজেলার মিঠাপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন মাশরাফি ফাউন্ডেশন’র সভাপতি মারুফ হাসান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, স্থানীয় নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখী, সাংবাদিক কৃপা বিশ্বাস, শিক্ষক দিলীপ কুমার,নবেল, বাসার্থ, টুটুল,সামাদ প্রমুখ। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ২ হাজার মানুষ অংশ নেন।
রিন্টু/জারিফ





