মাশরাফি বিন মর্তুজা কিউইদের বিপক্ষে নিজের শেষ ওভারে বোলিং করতে এসে দ্বিতীয় বলে কোরি অ্যান্ডারসনের শট ফেরাতে গিয়ে ডানহাতে চোট পান । এরপর হাসপাতালে স্ক্যানের পর জানা যায় মাশরাফির ডান হাতের কব্জিতে চিড় ধরা পড়েছে। আর এতেই মাঠের বাইরে টাইগার কাপ্তান। সময়টা হতে পারে দেড় থেকে দুই মাস।
তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যাচের ১৮তম ওভারে বল করতে এসে চোট পান মাশরাফি। নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে হাতের তালুতে বল লাগে সজোরে। ওই ওভারের শেষ চারটি বলও করতে পারেননি মাশরাফি। মোসাদ্দেক হোসেন তার অসমাপ্ত ওভার শেষ করেন।
ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে কথা বলার সময় হাতে ব্যান্ডেজ বেঁধে আসেন মাশরাফি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে প্লাস্টার করা হয়েছে। তবে বিসিবির কেউ এখনো বিষয়টি কেউ নিশ্চিত করেননি।
নাজিব





