আন্তঃস্কুল ও মাদ্রাসা ৪৫তম ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার পর এবার দেশব্যাপী বিভাগীয় গ্রুপের প্রথম খেলায় জয় পেয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ সরকারী নলডাঙ্গা ভ’ষণ পাইলট বিদ্যালয়।
বৃহস্পতিবার বিকালে খুলনা জেলা স্কুল মাঠে ১-০ গোলে বরিশাল বিভাগের চ্যাম্পিয়ন দল এজি ব্যাষ্টিট মিশন স্কুলকে পরাজিত করেছে। বিজয়ী দল খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন কালীগঞ্জ সরকারী নলডাঙ্গা ভ’ষণ স্কুল দলের পক্ষে একমাত্র গোলটি করেন রনি।
গত বুধবার বিকালে খুলনা জেলা স্কুল মাঠে খুলনা অঞ্চলের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ৮-৭ গোলের ব্যাবধানে সাতক্ষিরা জেলার জি ফুলবাড়ি দরগা শরিফ আলিম মাদ্রাসা কে পরাজিত করে ভ’ষন স্কুল বিভাগয়ি চ্যাম্পিয়ন হয়।
খেলায় দু’দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দিতা হলেও কোন পক্ষই গোল করতে না পারাই শেষ পর্ষন্ত জয পরাজয় নির্ধারনে ট্রাইব্রেকারে গড়াই। এতে ৮ - ৭ গোলে ঝিনাইদহের কালীগঞ্জ সরকারী নলডাঙ্গা ভ’ষণ পাইলট বিদ্যালয় বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে বিভাগীয় চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন পুরস্কার বিতরন অনুষ্টানের প্রধান অতিথি সাংসদ সদস্য মিজানুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক হারুন অর রশিদ।
এমবিএইচ





