মিয়ামি ওপেন টেনিস টুর্নামেন্টে দশমবারের মত নারী এককে ফাইনাল নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।

শেষ চারে সেরেনার প্রতিপক্ষ ছিলেন হালেপ। প্রথম সেটটি ৬-২ গেমে জিতে শুভ সূচনা করেন সেরেনা।

দ্বিতীয় সেটে সেরেনাকে চমকে দেন হালেপ। ৬-৪ গেমে ঐ সেট জিতে ম্যাচে সমতা আনেন তিনি। তৃতীয় সেটেও সেরেনাকে চমকে দেয়ার পথেই হাটচ্ছিলেন হালেপ। কিন্তু অঘটনের জন্ম দিতে দেননি সেরেনা।

৭-৫ গেমে তৃতীয় ও শেষ সেট জিতে ফাইনালে নিজের নাম লেখান সেরেনা।

ফাইনালে সেরেনার প্রতিপক্ষ দ্বাদশ বাছাই স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো।

জেডআই