বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল নিশ্চিত করেছিল স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালে থাইল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়েছে মামুনুলরা।

গ্রুপ পর্বে দুর্দান্ত খেলে সেমিফাইনাল নিশ্চিত করেছিল থাইল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল তারা।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্ম খেলেছিল বাংলাদেশ দল। শুরু থেকে বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। অবশেষে বিরতিতে যাওয়ার ৫ মিনিট আগে গোলের দেখা পায় স্বাগতিকরা।

৩৮ মিনিটে একটি কর্নার পায় বাংলাদেশ। কর্নার কিক থেকে আসা বল পায়ে লাগিয়ে গোল করে বাংলাদেশকে লিড এনে দেয় নাসির উদ্দিন চৌধুরী। এরপর সেই গোলটি আর শোধ করতে পারেনি থাইল্যান্ড। ফলে ফাইনাল নিশ্চিত হয়ে যায় লাল-সবুজ বাহিনীর।

গ্রুপ পর্বের ম্যাচে বাহরাইনকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল থাইল্যান্ড। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল তারা।

বিপরীতে নিজেদের মাটিতে প্রথম ম্যাচে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোরে হারিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিতে নাম লেখিয়েছিল বাংলাদেশ।

ফাইনাল ম্যাচে সেই মালয়েশিয়ার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ৮ ফেব্রুয়ারি রোববার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

জেডআই