একা এক তিনাশে পানিয়াঙ্গারার সামনেই চোখেমুখে অন্ধকার দেখতে শুরু করে দিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। ২৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৩ বলে ৭১ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়েছে ভারত।

রোহিত শর্মা শুরুটা করেছিলেন দুর্দান্ত। দুটি বাউন্ডারিতে ১৬ রানও নিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত পানিয়াঙ্গারার বলে সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন তিনি। দলের রান তখন ২১।

এরই মধ্যে ধুঁকছিলেন শিখর ধাওয়ান। ২০ বল খেলে সংগ্রহ করেছেন মাত্র ৪ রান। রোহিত আউট হওয়ার একই ওভারের পঞ্চম বলে দলীয় ২১ রানেই আউট হয়ে গেলেন শিখর ধাওয়ান। আবার ২৪ বলে ১৯ রান করে রান আউট হয়ে ফিরে যান রাহানি।

ক্রিজে আছেন বিরাট কোহলি (২৯) এবং সুরেশ রায়না (১)।

কেএইচ