পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের প্রথম দিনের মুমিনুল হকের ব্যাটে ২০০ রান পার করেছে বাংলাদেশ।
৮১ ওভারে ৩ উইকেটের বিনিময় বাংলাদেশের সংগ্রহ ২০২ রান। ৬৩ রান করা মুমিনুলের সঙ্গে ৫ রান নিয়ে ক্রিজে আছেন সাকিব আল হাসান।
মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুভ সূচনা করেন ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস।
ব্যক্তিগত ১৬ রানে একবার জীবন পান তামিম ইকবাল। জুলফিকার বাবরের বলে লেগস্লিপে মোহাম্মদ হাফিজকে ক্যাচ দিয়েও বেঁচে যান এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি আগের দুই টেস্টেই শতক করা এই ব্যাটসম্যান।
ইয়াসির শাহর বলে শর্ট লেগে আজহার আলিকে ক্যাচ দিয়ে ফিরে যান তামিম (২৫)। তার বিদায় ভাঙে ৫২ রানের উদ্বোধনী জুটি।
মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৬০ রান।
১২ ও ৩০ রানে দুইবার জীবন পাওয়া ইমরুল কায়েস ফিরেন অর্ধশতক করেই। মোহাম্মদ হাফিজকে ফিরতি ক্যাচ দিয়ে ইমরুলের (৫১) বিদায়ে ভাঙে ৪০ রানের দ্বিতীয় উইকেট জুটি।
তৃতীয় উইকেটে ওয়ানডাউনে মাঠে নামা মুমিনুল ও মাহমুদুল্লাহ গড়ে তোলেন এক শক্তিশালী জুটি। তৃতীয় সেশনে অর্ধশতকে পৌঁছে যান মুমিনুল হক।
তবে অর্ধশতকের আফসোস নিয়ে সাজঘরে ফিরে গেছেন মাহমুদুল্লাহ। ওয়াহাব রিয়াজের বলে উইকেটরক্ষক সরফরাজ আহমেদের গ্লাভসবন্দি হন মাহমুদুল্লাহ (৪৯)। তার বিদায়ে ভাঙে ৯৫ রানের তৃতীয় উইকেট জুটি।
জেডআই





