ব্রাজিল বিশ্বকাপের আগে সাত বার বিশ্বকাপের ফাইনালে খেলেছিল জার্মানি। এই বিশ্বকাপেও সেই সাতের সঙ্গে গভীর সম্পর্ক ছিল জার্মানির। বিশ্বকাপ ছাড়াও যেন সাতই জার্মানদের সৌভাগ্যের প্রতীক। কারণ এর নামের সঙ্গেও জড়িয়ে রয়েছে সাত সংখ্যাটি।

ইংরেজিতে জার্মানি লিখতে প্রথম যে অক্ষরটি ব্যবহার করা হয় তা হচ্ছে "জি (G )"। ইংরেজি বর্ণমালায় সাত নম্বর অক্ষর এটি। ইংরেজিতে জার্মানি লিখতেও দরকার হয় সাতটি অক্ষর (G E R M A N Y)।

বিশ্বকাপেও সাত এর সঙ্গে দারুণ মিল রয়েছে জার্মানির। ব্রাজিল প্রথম রাউন্ডে জি (G) গ্রুপে ছিল। ইংরেজি বর্ণমালার সাত নম্বর অক্ষর জি (G)। প্রথম রাউন্ডে জার্মানি সাত পয়েন্ট অর্জন করেছিল। গোলও করেছিল সাতটি। পর্তুগালের বিপক্ষে ৪ গোল, ঘানার বিপক্ষে ২ গোল ও যুক্তরাষ্ট্রের জালে ১ বার বল জড়িয়েছিল।

সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচেও ৭ এর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিল জার্মানরা। সেমিতে ব্রাজিলের বিপক্ষে ৭ গোল করেছিল দলটি। আর শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলা শেষ হওয়ার ৭ মিনিট আগে গোল পেয়েছিল তারা।

বিশ্বকাপটিও জিতল বছরের সপ্তম মাসে। আর এই বিশ্বকাপে তারা খেলেছিল সাতটি ম্যাচ।

ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই