বিশ্বকাপে দুর্দান্ত লড়াইয়ের আজ রোববার দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তাদেরকে বরণ করে নিতে হাজার হাজার সমর্থক বিমান বন্দরে ভিড় জমিয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবে মাশরাফিরা।
ভারতের কাছে হেরে যাওয়া কোয়ার্টার ফাইনালেই থেমে গেছে টাইগারদের লড়াই। কিন্তু সেই ম্যাচে হেরেও যেন জিতে গেছে বাংলাদেশ।
বাংলাদেশ বিশ্বকাপ জয় করলেও হয়তো অনেক বেশি ভাল লাগত। কিন্তু বাজে আম্পায়ারিংয়ের কারণে ভারতের কাছে হারের পরও যেন আনন্দের কমতি নেই টাইগার সমর্থকদের।
তাই দলের প্রতি সমর্থন জানাতে বিমান বন্দরেই তারা ভিড় জমিয়েছেন। টাইগারদের প্রশংসামূলক বিভিন্ন লেখা ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন তারা।
বিমানবন্দরের বহুতল ভবনের ছাদে রোদ উপেক্ষা করে দাঁড়িয়ে আছে অনেক সমর্থক। বাংলার বাঘদেরকে এক নজর দেখতেই তাদের এ অপেক্ষা।
জেডআই





