অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে সিরিজ নির্ধারণী ম্যাচে মাত্র ১৩৮ রানেই অল আউট হয়েছে ইংল্যান্ড।

রোববার ওল্ড ট্রাফোর্ডে পঞ্চম ও শেষ ওয়ানডেতে অসিদের বোলিং তোপে মাত্র ৩৩ ওভারেই ইনিংস গুটিয়ে যায় স্বাগতিকদের।

টস জিতে ব্যাট করতে নামলে সফরকারীদের বোলিং তোপে পড়ে ইংল্যান্ড। ফলে ৮৫ রানেই হারায় ৭ উইকেট। শেষ পর্যন্ত ১৩৮ রানের বেশি সংগ্রহ করতে পারেনি তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন বেন স্টোকস। আর ৩৫ রান নিয়ে অপরাজিত থাকেন আদিল রশীদ।

অস্ট্রেলিয়ার বোলার শন মার্শ ৬ ওভারে ২৭ রান দিয়ে চার উইকেট শিকার করেন। তিনটি উইকেট পান জন হেস্টিংস। বাকি উইকেট দুটি নেন স্টার্ক ও অ্যাগার।

জেডআই