এবারের ফিফা ব্যালন ডি’ওর ট্রফির মালিক হতে যাচ্ছেন ফুটবল আইকন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।লিওনেল মেসিকে ছাপিয়ে এবারের ব্যালন ডি’ওর ট্রফি উঠছে রোনাল্ডোর হাতে বলে খবর দিয়েছে স্পেনের একটি সংবাদপত্র 

আগামী ১২ ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণার আগেই মঙ্গলবার সংবাদপত্রটি সংবাদ দিল।

প্রতিবেদনে বলা হয়, মেসিকে টপকে এবার চতুর্থবারের মতো ব্যালন ডি’ওর যাচ্ছে রোনাল্ডোর ঠিকানায়। পত্রিকাটি বলে  ফরাসি ফুটবল ফেডারেশনের বিচারে বিশ্বের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে দ্বিতীয় হয়েছেন লিওনেল মেসি।তৃতীয় স্থানে আঁতোয়া গ্রিজম্যান।

রোনাল্ডো গত মওসুমের চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের হয়ে শিরোপা জিতে এবং পর্তুগালের ইউরো জয়ে কারিগরের ভুমিকা রাখেন তিনি।এই অর্জনই তাকে দৌড়ে এগিয়ে রেখেছে বলে মনে করে বিশেষজ্ঞরা।

ফুটবল বিশ্বে সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান ফিফা ব্যালন ডি’ওর যা প্রতি বছর একজন ফুটবলারকে পদক প্রদান করা হয়। ফিফা ও ফ্রান্স ফুটবলের পক্ষ থেকে এই পুরুস্কার প্রদান করা।

নাজিব