বিশ্বকাপে আজকের ম্যাচে বেঙ্গালুরু চিন্নস্বামী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া দল। একই দিনে ছেলেরা মাঠে নামার আগে বিশ্বকাপে নিউজিল্যান্ড নারী দলের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া নারী দল। ওই ম্যাচে কিউইদের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া নারী দল।

সোমবার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া নারী দল। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১০৩ রান করে দলটি। শুরুতে ব্যাটিং নেমে বড় বিপর্যয়ে পড়ে দলটি। মাত্র ৩০ রানেই টপঅর্ডারের ৫ জন ব্যাটসম্যানকে হারিয়ে বসে তারা।

অস্ট্রেলিয়ার হয়ে এলাইসি পেরি সর্বোচ্চ ৪২ রান করেন। তাছাড়া জেস জোনাসেন করেন ২৩ রান। তাছাড়া বেথ মোনি ২৩ রান নিয়ে অপরাজিত থাকেন। শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে কারণে ৮ উইকেটে হারিয়ে ২০ ওভারে মাত্র ১০৩ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।

নিউজিল্যান্ডের হয়ে লেইগ কাসপেরেক ৩টি ও এরিন বার্মিহাম ২টি উইকেট লাভ করেন।

১০৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ বোঝাপড়ায় জয়ের দিকে এগুতো থাকে নিউজিল্যান্ড নারী দল। ওপেনিং নামা সুজিয়ে বাতেস ও রিচেল প্রাইয়েস্ট ৫৮ রানের জুটি গড়েন। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রানেই ইনিংসটি খেলেন রিচেল প্রাইয়েস্ট। বাতেস করেন ২৩ রান। তাছাড়া ডিভাইন ১৭ ও ম্যাকগ্লাসান ১১ রান করেন। শেষপর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় নিউজিল্যান্ড।

ওএফ