প্রথম দুই ম্যাচ জিতে নক আউট পর্ব আগেই নিশ্চিত করেছিল নেদারল্যান্ডস ও চিলি। তবে গ্রুপে শীর্ষে থেকে পরের রাউন্ডে যেতে মাঠে লড়াই নেমেছিল দলটি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও শেষ পর্যন্ত ২-০ গোলে জয় পেয়েছে নেদারল্যান্ডস।

সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে লড়াই বেশ জমে উঠেছিল। খেলার প্রথমার্ধ গোলশূন্যই ছিল। দ্বিতীয়ার্ধে দুই বার চিলির জালে বল জড়ায় ডাচরা।

খেলার ৭৭ মিনিটে গোল মুখ উন্মোচন করে লিরয় ফের। আর ৯০+২ মিনিটে দলের লিডকে ডাবলে নিয়ে যান মেমফিস ডিমপে। আর্জেন রোবেনে দেয়া বলটি আলতো পায়ে লাগিয়ে গোল নিশ্চিত করতে ভুল করেননি তিনি।

এই জয়ের ফলে তিন ম্যাচ থেকে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে শেষ ১৬তে জায়গা করে নিল নেদারল্যান্ডস। দ্বিতীয় রাউন্ডে 'বি' গ্রুপে থাকা এই দলটির সঙ্গে মুখোমুখি হবে 'এ' গ্রুপের রানার্স আপ দলটি। সোমবার রাতেই নির্ধারিত হবে কোন দলের মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও চিলি। 'এ' গ্রুপে রয়েছে ব্রাজিল ও মেক্সিকোর মতো দল।

ঢাকা,২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেডআই