কমনওয়েলথ গেমসে অংশ নেয়া ১০টি ডিসিপ্লিনের মধ্যে শ্যুটিং ছাড়া বাকি ৯টি ডিসিপ্লিন এশিয়ান গেমসের জন্য বাদ দিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওই)। বুধবার এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাদ দেয়া ডিসিপ্লিনগুলো হল অ্যাথলেটিক্স, সাইক্লিং, সাঁতার, বক্সিং, ভারোত্তোলন, কুস্তি, জিমন্যাস্টটিক্স, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস।
এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমস সামনে রেখে ২১টি ডিসিপ্লিনের অনুশীলন শুরু করেছিল বিওএ। এদের মধ্যে ১০টি ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়াবিদরা অংশ নিয়েছেন কমনওয়েলথ গেমসে। বাকি ১১টি ডিসিপ্লিন ও কমনওয়েলথে অংশ নেয়া ১০টি ডিসিপ্লিন মিলিয়ে ২১টি ডিসিপ্লিনেই এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করার কথা ছিল দেশের ক্রীড়াবিদদের। কিন্তু কমনওয়েলথ গেমসে শুধু শ্যুটিং ছাড়া অন্য ডিসিপ্লিনগুলোতে বাজে পারফরম্যান্স করে। ফলে ওই ৯টি ডিসিপ্লিনকে এশিয়ান গেমসের তালিকা থেকে বাদ দিয়েছে বিওএ।
এশিয়ান গেমসে অংশ নেয়ার সুযোগ পাওয়া অন্য দলগুলো হল- আরচ্যারী, ফেন্সিং, গলফ, কারাতে, তায়েকোয়ানদো, বীচ ভলিবল, উশু, ফুটবল, ক্রিকেট, হকি ও কাবাডি।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





