পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। আগামী ২২ এপ্রিল সিরিজের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামবেন মাশরাফিরা।
প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এবার পাকদেরকে ধবল ধোলাই করতে প্রথম দুই ম্যাচের দলে কোনো পরিবর্তন না এনে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তৃতীয় ওয়ানডের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল:
তামিম ইকবাল, রনি তালুকদার, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), নাসির হোসাইন, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, আরাফাত সানি, রুবেল হোসাইন ও আবুল হাসান।
জেডআই





