জিম্বাবুয়ে-এ দলের বিপক্ষে চার দিনের টেস্ট ম্যাচের দ্বিতীয় ম্যাচটি রোববার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। বৃষ্টির কারণে এক দিন পিছিয়ে সোমবার অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। শনিবার এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট পরিচালনা কমিটি।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচে ছয় উইকেটে জিতেছিল স্বাগতিক বাংলাদেশ। এবার ফতুল্লা খান সাহেব স্টেডিয়ামে সিরিজটি জিতে নিতে মাঠে নামবে নাঈম ইসলামের দল।
বাংলাদেশ-এ দল : নাঈম ইসলাম (অধিনায়ক), শাহরিয়ার নাফিস, মো. মিঠুন, দেওয়ান ছাব্বির, কামরুল ইসরাম রাব্বি, সাদমান ইসলাম, মার্শাল আইয়ুব, ফরহাদ হোসেন, রকিবুল হাসান, নুরুল হাসান, যুবায়ের হোসেন, সাকলাইন সজীব, শাহাদাত হোসেন ও শোয়েব।
জিম্বাবুয়ে-এ দল : ভুসিমুজি সিবান্দা (অধিনায়ক), রেজিস চাকাভা, ব্রায়ান চারি, মাইকেল চিনুইয়া, লুক জঙ্গে, টিনো মায়োয়ো, কুদাকওয়াশে মুনিয়েদে, তাওয়ান্দা মুপারিয়া, তিনোতেন্দা মুতুমবোদজি, মার্ক ভারমিউলেন, উইলগাটন মাসকাজাদা।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





