শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার সাত ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে বৃষ্টির কারণ ৫০ ওভারের ম্যাচটি ৪৩ ওভারে নামিয়ে আনা হয়েছিল। শেষ পর্যন্ত ২৮.৫ ওভার পর বৃষ্টি আর না থামলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পয়াররা।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড। ম্যাচটি পরিত্যক্ত হওয়ার আগে তিন উইকেটের বিনিময় ১৪৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
প্রথম দুই ম্যাচে ১-১ সমতায় আছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।
জেডআই





