দেশের ১২ টি বিশ্ববিদ্যালয়ের অংশ গ্রহনে আগামীকাল শুরু হতে যাচ্ছে আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০১৫। খেলাটি অনুষ্ঠিত হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ক্রীড়া বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খেলার আয়োজক ইসলামী বিশ্ববিদ্যালয়। খেলার উদ্ধোধনী ম্যাচ শুরু হবে আগামী ২৪ মে এবং ফাইনাল ম্যাচ হবে ৩০ মে।

এদিকে খেলাকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উল্লাস বয়ে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, ফুটবল প্রতিযোগিতায় ঢাবি, রাবি, ইবি, চবি, জাবিসহ দেশের ১২ টি বিশ্ববিদ্যালয় অংশ গ্রহন করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইবি প্রো-ভিসি ও ক্রীড়া কমিটির আহব্বায়ক প্রফেসর ড. শাহিনুর রহমানের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্ত: বিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সভাপতি ও হাবিপ্রবির ভিসি প্রফেসর ড. মো: রুহুল আমিন এবং ইবির ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্ধোধন ঘোষনা করবেন কুষ্টিয়া সদর-(৩) আসনের সাংসদ মাহবুব-উল-আলম হানিফ।

এদিকে আন্ত: বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়ারদের নিরাপত্তাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় ক্রীড়া বিভাগ।

খেলাকে ঘিরে ক্যাম্পাসে যেন কোন অনাকাঙ্খিত পরিবেশ সৃষ্টি না হয় সে দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কড়া নজর রাখর আশ্বাস দিয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের প্রধান মো: সোহেল।

তিনি বলেন- কুষ্টিয়া এবং ঝিনাইদাহ্ জেলার পুলিশ সুপারের সাথে কথা হয়েছে। তারা আমাদের পূর্ণ সহায়তা দেবে বলে জানিয়েছে।

এসএইচ/এমকে