ওয়ানডে সিরিজে বাংলাওয়াশ হওয়া পাকিস্তানকে কোনঠাসা করে রেখেছে বাংলাদেশের বোলাররা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে সিরিজের ট্রফি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে তিনি শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছেছেন।
পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। খেলা শুরু হওয়ার ২৫ মিনিট পরেই অর্থাৎ ৬টা ৫৫ মিনিটে তিনি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।
এদিকে ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানকে বাংলাওয়াশ করার পর টি২০ ক্রিকেটেও পাকিস্তানের বিপক্ষে ভাল খেলার প্রতিশ্রুতি দিয়েছেন মাশরাফি। তাই আজ পাকিস্তানের বিপক্ষে টি২০ ম্যাচটি জিততে পারলে মাশরাফির হাতে উঠতে পারে দুটি ট্রফি।
ওয়ানডে সিরিজ জয়ের পর ট্রফি দেয়া হয়নি। তাই আজ যদি টাইগাররা টি২০ ম্যাচটি জিততে পারে, তাহলে মাশরাফির হাতে একইসঙ্গে উঠবে ওয়ানডে ও টি২০ সিরিজ জয়ের ট্রফি।
জেডআই





