নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থেকে ৬৫ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। ১০০ রানে তারা হারিয়ে বসেছে প্রথমসারির ৫ ব্যাটসম্যানকে।
প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০০/৫। নাজমুল হোসাইন শান্ত ১০এবং সাব্বির রহমান শূন্য রানে আউট হয়ে সাজঘরে পিরে যান।
দ্বিতীয় ইনিংসের দলীয় ১৭ রানে তামিম ইকবালকে (৮) স্যাটনারের ক্যাচ বানিয়ে টাইগার শিবিরে প্রথম আঘাত হানেন টিম সাউদি। এরপর সৌম্য সরকার আর মাহমুদউল্লাহ রিয়াদ একটি ভালো জুটির আভাস দিচ্ছিলেন।
কিন্তু ৪১ রানের এই জুটি ভাঙেন কলিন ডি গ্র্যান্ডমি। দলীয় ৫৮ রানে রাভালের তালুবন্দি করে তিনি তুলে নেন ৬ বাউন্ডারিতে ৩৬ রান করা সৌম্যকে।
এরপর দলকে বিপদে রেখে দলীয় ৭৩ রানে ফিরে যান সাকিব আল হাসান। সাউদির বলে গ্র্যান্ডমির হাতে ধরা পড়ার আগে তিনি করেন ৮ রান। আর দলীয় ৯২ রানে ওয়েংগারের বলে বোল্ড হন দারুণ খেলতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি করেন ৩৮ রান।
স্বাগতিক নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থামে ৩৫৪ রানে। চতুর্থ দিন সোমবার হেনরি নিকলসের বীরত্বপূর্ণ ৯৮ রানে ভর করে তারা এই রান সংগ্রহ করেন। এদিন তারা তিন উইকেট হারিয়ে ৯৪ রান যোগ করে।
ক্রাইস্টচার্চে শেষ টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টির কারণে খেলা বন্ধের আগে নিউজিল্যান্ড ৭ উইকেটে ২৬০ রান করেছিল। তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
বাংলাদেশের পক্ষে ৫০ রানে সাকিব ৪টি এবং মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি দুটি করে উইকেট পান।
এর আগে বাংলাদেশ ২৮৯ রানে বাংলাদেশ তাদের প্রথম ইনিংস শেষ করে।
মাহমুদ





