দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তিন ওভারেই তিন উইকেট হায়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী জিম্বাবুয়ে দল। টাইগারদের হয়ে বোলিং উদ্বোধন করেন মাশরাফি বিন মর্তুজা। প্রথম ওভারের পঞ্চম বলেই সিকান্দার রাজাকে ফিরিয়ে দেন নড়াইল এক্সপ্রেস।
পরের ওভারেই আল আমিনের শিকারে সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার রেগিস চাকাভা। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে উইকেটের পেছনে থাকা মুশফিকের গ্লাভসবন্দি হন শূন্যহাতে ফেরা চাকাভা।
আবারো তৃতীয় ওভারে মাশরাফী তুলেনেন এলটন চিগুম্বুয়ার উইকেট।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগারদের দলপতি মাশরাফি। জিম্বাবুয়ের বিপক্ষে (ওয়ানডে এবং টি-টোয়েন্টি) সিরিজে প্রথমবারের মতো দলে এসেছেন এনামুল হক বিজয় এবং জুবায়ের হোসেন লিখন। এ দুই টাইগারদের সুযোগ দিতে জায়গা ছেড়েছেন ইমরুল কায়েস এবং আরাফাত সানি।
এ ম্যাচে বাংলাদেশের সাকিব আল হাসান এবং জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা নেই। নেই অতিথিদের প্রসপার উতসেয়া। সাকিব এবং মাসাকাদজা দু’জনই দুই দেশের হয়ে টি-টোয়েন্টির মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে বেশি রান, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক। ৭টি করে উইকেট নিয়ে সাকিব এবং উতসেয়া সবচেয়ে বেশি উইকেটের মালিক। তবে, ব্যক্তিগত ইংনিস সর্বোচ্চতে এবং সেরা বোলিংয়ে দুই জিম্বাবুইয়ানের থেকেও এগিয়ে সাকিব।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, জুবায়ের হোসেন লিখন।
জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা, রেগিস চাকাভা, এলটন চিগুম্বুরা, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, ম্যালকম ওয়ালার, চিসোরো, তিনাসে পানিয়াঙ্গারা, মাদজিভা, লুক জঙ্গো এবং গ্রায়েম ক্রেমার।
এআই





