পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টসে হেরে শুরুতে ফিল্ডিং করছে বাংলাদেশ।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক আযহার আলী।

ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করছে পাকিস্তান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। ক্রিজে আছেন আযহার আলী (১৫) ও সামি আসলাম (২৪)।

এই ম্যাচে জিততে পারলেই সফরকারীদেরকে হোয়াইট ওয়াশ করতে পারবে বাংলাদেশ।

জেডআই