মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল বুলসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বরিশাল বুলস। ১৩ ওভার শেষে তাদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৫০ রান।
টানা দুই ম্যাচ জিতে নিয়েছে বরিশাল। অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুই ম্যাচের একটিতে জিতেছে ও একটিতে হেরেছে। আজ উভয় দলের তৃতীয় ম্যাচ এটি।
সোমবার ১০৮ রান করেও আল-আমিনের হ্যাটট্রিকসহ ৫ উইকেটে ১ রানের দারুণ জয় পেয়েছে বরিশাল। আর মাশরাফি বিন মুর্তজার অসাধারণ ব্যাটিং নৈপূণ্যে ৭ উইকেটে চিটাগং ভাইকিংসকে হারায় কুমিল্লা।
এমএইচ





