ভুটানে অনুষ্ঠিত কিংস কাপে ভারতের মোহনবাগানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। বৃহস্পতিবার ৫-৩ গোলে জয় পেয়েছে তারা।
এদিন শেখ জামালের ধানমণ্ডি ক্লাবের পক্ষে এমেকা ৫ এবং ৫৪ মিনিটে ২টি গোল করেছেন। তার সঙ্গে ১৬ ও ৬৬ মিনিটে জোড়া গোল করেছেন ল্যান্ডিং। খেলার ৩১ মিনিটে দলের পক্ষে বাকি গোলটি করেন ওয়েডসন।
অপর দিকে ভারতের মোহনবাগানের হয়ে গোল করেছেন পঙ্কজ মওলা, উইসা এবং বোয়া। এর মধ্যে শেষ গোলটি আসে খেলার ৯৩ মিনিটে।
জেডআই





