ব্রাজিলীয় তারকা নেইমার কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের দিন লাল কার্ড দেখার পর রেফারির সঙ্গে তাকে বাড়াবাড়ি করতে নিষেধ করা হলেও তিনি কোচিং স্টাফের কথা মানেননি বলে জানিয়েছেন দলটির কারগরি সমন্বয়ক গিলমার রিনালদি।
কোপা আমেরিকার 'সি' গ্রুপে ব্রাজিলের শেষ ম্যাচে লাল কার্ড দেখেন নেইমার। পরে তাকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়। ফলে টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েন তিনি।
ওই ঘটনার সময় রেফারি এনরিক ওসিসের সঙ্গে বাজে ব্যবহারের দায়ে নেইমারকে এই কঠিন শাস্তি দেয়া হয়।
এল'একুইপকে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ জয়ী তারকা গিলমার বলেন, "আমি তাকে সাবধান হতে বলেছিলাম। কারণ তার কাজের সেই দায়ী হবে।"
তিনি আরো বলেন, "নেইমার আমাকে বলেছিল যে রেফারির সঙ্গে তার কথা বলা ঠিক আছে। কিন্তু আমি তাকে বলেছিলাম এটি সঠিক সময় না।"
"কিন্তু এটা হচ্ছে একটি শিক্ষণীয় প্রক্রিয়া। তাকে অধিনায়ক হিসেবে মনোনীত করতে বলেছি এবং আমি এতে অনুতপ্ত না। আমাদের উচিত একজন সেরা অধিনায়ক প্রস্তুত করা।"
জেডআই





