সপ্তম ব্যাটসম্যান হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ভারত ও রাইজিং পুনে সুপারজায়ান্টসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
গতকাল গুজরাট লায়ন্সের বিপক্ষে ম্যাচে ১০ বলে ২২ রানের ছোট্ট ইনিংস খেলার পথে এ কীর্তি গড়েন তিনি। বর্তমানে ধোনির রান ৩০০৯।
আইপিএলে এর আগে তিন হাজার রানের ঘরে নাম লিখিয়েছেন সুরেশ রায়না, রোহিত শর্মা, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, ক্রিস গেইল ও রবিন উথাপ্পা।
১৩৪ ম্যাচে ৩৭৪৩ রান নিয়ে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক গুজরাট লায়ন্সের দলপতি রায়না। দ্বিতীয় স্থানে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তৃতীয় স্থানে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর।

এবি